শেয়ারবাজার ধসে সরকারের মাথাব্যথার কারণ নেই: মসিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, শেয়ারবাজার ধসে সরকারের মাথাব্যথার কোনো কারণ নেই। শেয়ারবাজারের পুঁজি প্রকৃত বিনিয়োগে যায় না।‘খুলনার ভূতিয়ার বিল এবং বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রক ও নিষ্কাশন প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। খুলনার তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন হয়।মসিউর রহমান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের টাকা দেশের প্রকৃত বিনিয়োগে আসছে না। যদি শেয়ারবাজার কাজ করত, তাহলে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহ করে বিনিয়োগ বাড়ানো যেত। কিন্তু শেয়ারবাজার সে কাজটি করছে না।শেয়ারবাজারের বিনিয়োগকে দ্রুত কোটিপতি হওয়ার ব্যবসা বলে উল্লেখ করে মসিউর রহমান বলেন, যেহেতু প্রকৃত বিনিয়োগে যাচ্ছে না, তাই অর্থনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেয়ারবাজারকে কেন্দ্র করে যারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে, আপনার এবং আমার দায়িত্ব, তাদের বাধা দেওয়া এবং বলা, তোমরা দেশের ও সমাজের শত্রু।’