শেয়ারবাজার নিয়ে মন্তব্য করতে চাই না: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শেয়ারবাজার নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। করলে এতে রিঅ্যাকশন (বিরূপ প্রতিক্রিয়া) হয়, বাজে রিঅ্যাকশন হয়। আমি যা কিছু বলি, বিনিয়োগকারীদের ভালোর জন্যই বলি।’ তিনি আরও বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন আইনকানুন তৈরি করা হচ্ছে। এ কাজ অনেক দূর এগিয়েছে।’আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।এ দিকে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই বৈঠকে ৫০ হাজার টন গম ও দুই লাখ টন সার আমদানিসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ কথা জানান।