শেয়ারবাজারে আবার দরপতন, লেনদেনে মন্দাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ দিনের ঢাকা শেয়ারবাজারের লেনদেন। সূচকেও ছিল নিম্নগতি। আজ ঢাকা শেয়ারবাজারে সাধারণ সূচক ১৯ পয়েন্টের মতো কমেছে। লেনদেন হয়েছে মাত্র ৬৭২ কোটি টাকা।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে মাত্র ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং কমেছে ১৭৪টির। খাতবিশেষে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মিশ্রভাব ছিল মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারে। এ ছাড়া গত দিনের তুলনায় মাত্র ৪০ পয়সার মতো বেড়েছে গ্রামীণফোনের শেয়ারের দাম।লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো টেক্সটাইল, যমুনা অয়েল এবং গ্রামীণফোন। আজ শেষ পর্যন্ত লঙ্কা-বাংলা ফিন্যান্সের ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে পঞ্চম অবস্থানে থাকা গ্রামীণফোনের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে আগামী রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে সিঙ্গার বাংলাদেশের, চলবে ১৬ মার্চ পর্যন্ত।