শৈলকুপার গাড়াগঞ্জে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাড়াগঞ্জ বাজারে একটি পশুর হাট বসানোকে কেন্দ্র করে অপ্রীতিকর অবস্থা এড়াতে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর বাজারে একটি বড় পশুর হাট রয়েছে। এ নিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় এই হাট থেকে পাঁচ কিলোমিটার দূরে আজ মঙ্গলবার একটি পশুর হাট বসানোর ঘোষণা দেয় একটি মহল। কিন্তু তারা পশুর হাট বসানোর জন্য জেলা প্রশাসনের অনুমোদন নেয়নি। এর ফলে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক ১৪৪ ধারা জারি করেন। ইউএনও প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।