শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলা ছাত্রমৈত্রীর প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হক সবুজ (২৫) ও শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের তিতাস (২৬)। তাঁরা দুজনই কলেজছাত্র। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার শ্রীরামপুর থেকে আজ বিকেলে সবুজ ও তিতাস মোটরসাইকেলে গাড়াগঞ্জ বাজারের উদ্দেশে বের হন। কিছু দূর যাওয়ার পর খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস তাঁদের পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর সবুজের মৃত্যু হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তিতাসেরও মৃত্যু হয়।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।