শৈলকূপায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কদমদি গ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। র্যাবের দাবি, ওই ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী ছিলেন। তারা ঘটনাস্থল থেকে একটি নাইন এম এম পিস্তল ও দুটি তাজা বোমা উদ্ধার করেছে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মাহফুজুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কদমদি গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে ২৭ জন সন্ত্রাসী এক ব্যক্তিকে হত্যার জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ভেতর থেকে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই ব্যক্তি নিহত হন। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।