শৈলজারঞ্জন মজুমদারকে নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী, সংগীতগুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদারকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ নামের এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক এস বি বিপ্লব। আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ছবি নির্মাণের কথা আনুষ্ঠানিভাবে ঘোষণা করেন পরিচালক বিপ্লব। অনুষ্ঠানে ছবির অংশবিশেষ দেখানো হয়। ১৯০০ সালের ১৯ জুলাই বাংলাদেশের নেত্রকোনায় শৈলজারঞ্জনের জন্ম। রবীন্দ্রসংগীতের এই শিল্পী ১৯৯২ সালের ২৪ মে কলকাতায় মারা যান। শৈলজারঞ্জন রবীন্দ্রসংগীতের প্রায় ৩০০ স্বরলিপি লিখেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী প্রসাদ সেন, আশীষ ভট্টাচার্য, অমলেন্দু সাঁই, সুবীর ঘোষ, বিজয় রায়, বলেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।