শৈশব হোক নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একদিন সিএনজিচালিত অটোরিকশায় মগবাজার সড়কে ছিলাম। সেখানে দেখলাম, একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ ২১৩৫৮৯) খুব বেপরোয়াভাবে চলছিল। হঠাৎ এটি সামনের গাড়িকে ধাক্কা দিল। ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে থাকা এক কিশোর গাড়ি থেকে নেমে এল। সে চালকের সঙ্গে গাড়ির পেছনের দিকে ক্ষতিগ্রস্ত দিকটি দেখছিল। কিশোরটি দায়ী গাড়িটির চালককে জিজ্ঞেস করল, কেন সে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। এবার গাড়ির ভেতরে থাকা অন্য তিনজন ষন্ডামতো লোক নেমে এল। তারা কিশোরটিকে চড় মেরে বলল, ‘তুই হয়তো জানিস না, আমরা কে?’ তারপর তারা ক্ষতিগ্রস্ত গাড়ির চালককেও চড় মারল। নিজেদের ক্ষমতা প্রকাশে তারা অসভ্যভাবে চিৎকার-চেঁচামেচি করছিল।ঘটনার সময় কিশোর বা তার ড্রাইভারকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। অন্যায্য ও সন্ত্রাসী আচরণ কিশোরটির কোমল মনে কী প্রভাব ফেলেছিল, জানি না। তবে হয়তো এমনটি চলতে থাকলে একদিন বাংলাদেশের শিশুরা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হবে।মুনমুন আহমেদ[email protected]শিশুশ্রম চলছেইশিশুশ্রম বাংলাদেশে নিষিদ্ধ। অথচ পথেঘাটে দেখা যায় শিশুদের নানা ঝুঁকিপূর্ণ কাজে রত থাকতে। যেমন, কিছুদিন আগে মালিবাগে একটি শিশুকে দেখলাম। তার বয়স আট বছর। অথচ সে কাজ করছে ম্যাক্সির মতো ঝুঁকিপূর্ণ একটি যানে। পা-দানির ওপর পা দিয়ে পুরো শরীরটা বাইরে রেখে সে ঝুলছিল ম্যাক্সিতে। প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ এমন কাজ হচ্ছে অথচ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিকার নেই।শিশুটিরও অধিকার রয়েছে শিক্ষা ও স্বাভাবিক জীবন পাওয়ার। রাষ্ট্র কি তাকে তা দিতে পারে না?আশফাক রহমান[email protected]