শোক দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ মিলানায়তনে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বাস সুদেব কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল। বক্তব্য দেন শিক্ষক পর্ষদের সম্পাদক আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ হাবিব, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আবুল হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মুস্তানছির বিল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের আহসান হাবীব, উদ্ভিদবিদ্যা বিভাগের আমান উল্লাহ আল হাদী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আতিয়ার রহমান প্রমুখ। শেষে দেশত্মবোধক বিভিন্ন সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।