শোক দিবসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসা-যাওয়ার সুবিধার্থে ধানমন্ডি ও এর আশপাশের কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট সকাল সাড়ে ছয়টায় গণভবন থেকে রাপা প্লাজা হয়ে রাসেল স্কোয়ার পর্যন্ত এবং বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট-পুরাতন হাইকোর্ট-মত্স্য ভবন-কাকরাইল মসজিদ ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং-বাংলা মোটর-পান্থপথ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর সড়কটি বন্ধ করে দেওয়া হবে। সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে পান্থপথ-সোনারগাঁও ফার্নিচার গলি হয়ে বনানী ২৭ নম্বর সড়ক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। সকাল সাড়ে সাতটায় গণভবন-ক্রিসেন্ট লেক রোড-উড়োজাহাজ ক্রসিং পশ্চিম প্রান্ত-বিজয় সরণি-বিজয় সরণির পূর্ব প্রান্ত ক্রসিং-বামে মোড়-ভিআইপি রোড-শাহীনবাগ ক্রসিং-শহীদ জাহাঙ্গীর গেট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে মন্ত্রী ও সাংসদদের জন্য, সান্তুর রেস্তোরাঁয় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারের জন্য, মেট্রো শপিংমলের ভূগর্ভে সরকারি কর্মকর্তাদের জন্য। এ ছাড়া সৈনিক ক্লাব-কাকলী ক্রসিং-ঢাকা গেট-বনানী কবরস্থানের মূল গেট-কবরস্থানের সামনে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।