শোক ভোলাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের একটি অলাভজনক সংস্থা গত ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের মতো দেখতে পুতুল তৈরি করে সেগুলো স্বজন হারানো পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছে। ওই ভূমিকম্প ও সুনামিতে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটে। সায়তামা শহরের তামেজোও ক্লাব নামের সংস্থাটি ইতিমধ্যে নিহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে এ রকম এক হাজার পুতুল বিতরণ করেছে। ক্লাবটি জানিয়েছে, স্বজনহারাদের শোক ভোলাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য টেলিগ্রাফ