শোক হলো শক্তি
বুঝতে শেখার পর থেকেই আদর্শ মেনেছেন বাবাকে। শচীন টেন্ডুলকারের হূদয়ের সবচেয়ে বেশি জায়গাজুড়ে ছিলেন বাবা রমেশ টেন্ডুলকার। ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুয়ে ম্যাচের আগের দিন হঠাৎই মারা গেলেন বাবা। ম্যাচের দিন কাকভোরে মুম্বাইয়ের উদ্দেশে লিস্টার ছাড়লেন টেন্ডুলকার। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে গেল ভারতের সুপার সিক্সে উঠা। ভীষণ প্রয়োজন টেন্ডুলকারকে, কিন্তু এই তাঁর মানসিক অবস্থায় টিম ম্যানেজমেন্ট কীভাবে বলবে ইংল্যান্ডে ফিরে আসতে! দেশের ডাক ঠিকই অনুভব করলেন টেন্ডুলকার, মা বললেন, ‘যাও, দেশ তোমাকে চায়।’ মনে পড়ে গেল, বাবাও বলেছিলেন দেশকে বিশ্বকাপ জেতাও। শোককে চাপা দিয়ে ইংল্যান্ডে চলে এলেন ভারতের পরের ম্যাচের আগের দিন। পরদিন মাঠে নেমে ১০১ বলে অপরাজিত ১৪০। বুকের ভেতর দলা পাকিয়ে থাকা কষ্টগুলো যেন বের হয়ে এল একেকটি স্বর্গীয় শট হয়ে। হোক না প্রতিপক্ষ কেনিয়া, ইনিংসটার মহিমা কি তাতে একটুও কমছে! সেঞ্চুরির পর আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, যেন মেঘের মাঝে খুঁজছেন বাবাকে। পুরো ক্রিকেটবিশ্বেরও হূদয় নাড়িয়ে দিল ওই দৃশ্য। ওই ম্যাচ থেকেই চিরস্থায়ী হয়ে গেল টেন্ডুলকারের সেঞ্চুরি উদ্যাপন—মেঘের মাঝে বাবাকে খোঁজা।তাঁর বিশ্বকাপ রেকর্ড সবচেয়ে বেশি রান: ১৭৯৬ এক আসরে সর্বোচ্চ রান: ৬৭৩ (২০০৩) এক আসের ৫০০ রান করা প্রথম ব্যাটসম্যান দুই আসরে ৫০০ রান করা একমাত্র ব্যাটসম্যান সবচেয়ে বেশি সেঞ্চুরি: ৪টি (পন্টিং, সৌরভ ও মার্ক ওয়াহর ৪টি সেঞ্চুরি) সবচেয়ে বেশি ফিফটি: ১৩টি তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান: ২৩৭ (দ্রাবিড়ের সঙ্গে, কেনিয়ার বিপক্ষে, ১৯৯৯) এক হাজারের বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গড় (৫৭.৯৩, সর্বোচ্চ ভিভ রিচার্ডসের ৬৩.৩১)