শোভনের স্বাধীনতায় তেরো কিশোর
সরকারি অনুদানপ্রাপ্ত ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রটিতে অভিনয় করছে নটরডেম কলেজের একঝাঁক কিশোর নতুন মুখ। চলচ্চিত্রটির পরিচালক মানিক মানবিক জানিয়েছেন, টানা দুই মাস গ্রুমিংয়ের পর মোট ৪০ থেকে শেষ যর্যন্ত ১৩ জন কিশোরকে বাছাই করা হয়েছে। ‘শোভনের স্বাধীনতা’য় মূল চরিত্রে অভিনয় করেছেন শোভন। এ ছাড়া শোভনের সহপাঠী কিশোর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাঁরই কলেজের কয়েকজন বন্ধুবান্ধব। রাইয়ান, জীম, নাঈম, দীপ্ত, সাকিব, মাসুম. ধর্ম, নাঈমুজ্জামান, ফয়সাল, সাদমান, অরিজিত্, সৈকত, জর্জদীপ্ত—এই ১৩ জন কিশোরের প্রত্যেকেই নটরডেম কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত।চলচ্চিত্রটিতে একদল কিশোর ছাড়াও অভিনয় করছেন ফেরদৌস, নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম সবুজ, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, চৈতি, স্বদেশ সুমন, আলমগীর, মোশারফ, রণধীর বাপ্পী, শহীদ, হিরণ্ময় হীরা প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত করছেন পার্থ মজুমদার।রশীদ হায়দারের কিশোর উপন্যাস ‘শোভনের স্বাধীনতা’ অবলম্বনে একই নামের এ চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মানিক মানবিক। বর্তমানে ছবিটির শুটিং চলছে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন লোকেশনে।