শোলাকিয়ায় ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার সর্ববৃহৎ জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এবার ১৮৩তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, সুষ্ঠুভাবে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেছেন।শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) নুরে আলম সিদ্দিকী জানান, কোরবানি নিয়ে ব্যস্ততার মধ্যেও বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসেন। সকাল নয়টায় জামাত অনুষ্ঠিত হয়।