প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হওয়ায় হলিউড অভিনেতা আর্নল্ড শায়ার্জেনেগারের ক্ষতি হয়েছে ২০ কোটি মার্কিন ডলার। গভর্নর হয়ে সরকারি কাজে সময় ব্যয় না করে চলচ্চিত্রে অভিনয় করলে তিনি এই পরিমাণ অর্থ আয় করতে পারতেন। নিজের জন্মভূমি অস্ট্রিয়া সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। তবে এর জন্য মোটেও দুঃখ নেই শোয়ার্জেনেগারের, বরং গভর্নরের দায়িত্ব পালনের সময় পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারায় তাঁর এখন আক্ষেপ হয়। রয়টার্স।