শোয়ার্জেনেগারের ‘দিল্লি-দর্শন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম দিল্লি সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে অংশ নিতে আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সাবেক গভর্নর ও হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি উইজক্র্যাফটের সাববাস জোসেফ। তাঁর উদ্ধৃতি দিয়ে মিডডে ডটকম জানিয়েছে, গ্রিন গ্লোব ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস আসরে সম্মানিত অতিথি হয়ে ২ ফেব্রুয়ারি ভারতে আসছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। সারা দিন তিনি দিল্লিতেই কাটাবেন। আজ ২ ফেব্রুয়ারি রাতে দিল্লিতে আয়োজিত গ্রিন গ্লোব ফাউন্ডেশন অ্যাওয়ার্ডসের এক অনুষ্ঠানে বলিউডের অভিনেতা অভিষেক বচ্চনের হাতে পুরস্কার তুলে দেবেন আশির দশকের হলিউডের এই অ্যাকশন আইকন। একজন অভিনয়শিল্পী হিসেবে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই অভিষেক বচ্চন এই সম্মাননা পাচ্ছেন।অভিষেকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শৈশবে অভিষেক বচ্চনের প্রিয় তারকা ছিলেন শোয়ার্জেনেগার। শোয়ার্জেনেগারের দুঃসাহসিক সব অ্যাকশন ছবি দেখেই বড় হয়েছেন তিনি। হলিউডের এই অভিনেতার সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন অভিষেক। আজ দিল্লিতে অভিষেকের সঙ্গে দেখা হবে তাঁর শৈশবের প্রিয় তারকা শোয়ার্জেনেগারের।