শোয়ার্জেনেগারের ‘সন্তানের’ বিষয়টি হূদয়বিদারক: শ্রীভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের স্ত্রী মারিয়া শ্রীভার তাঁর বিচ্ছেদকৃত স্বামীর বিয়ের বাইরে সন্তান হওয়ার খবরের বিষয়ে বলেছেন, ‘খবরটি খুবই দুঃখজনক এবং এটা আমাদের জন্য খুবই হূদয়বিদারক সময়।’ ‘পিপল’ ম্যাগাজিনে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।মারিয়া শ্রীভার বলেন, ‘আমি সবার কাছে সমবেদনা, ব্যক্তিগত সম্মান রক্ষার জন্য প্রার্থনা করছি, যাতে আমার ও আমার সন্তানদের জীবন পুনর্গঠন করতে পারি এবং কষ্ট থেকে পরিত্রাণ পাই।’মারিয়া শ্রীভার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগনি। তিনি চার সন্তানের মা।শোয়ার্জেনেগার তাঁর এই বিবাহবহির্ভূত সন্তানের ঘটনা গত সোমবার রাতে নিজেই একটি সংবাদ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন। এর এক সপ্তাহ আগে এই দম্পতি তাঁদের ২৫ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘোষণা করেন।জানা গেছে, শোয়ার্জেনেগারের সেই ‘ভালোবাসার’ সন্তানের বয়স এখন ১০ বছর। তাঁর মা ৫০ বছর বয়স্কা মিলড্রেড বায়েনা তাঁদের গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মারিয়া শ্রীভার অবশ্য এ বিষয়টি গত জানুয়ারি মাসেই জানতে পেরেছেন। শ্রীভার চেয়েছিলেন, তাঁর স্বামী শোয়ার্জেনেগার জনসমক্ষে এই ঘটনা প্রকাশ করে নিজেকে স্বচ্ছ করুক।—পিপল ম্যাগাজিন