বিতর্কের মধ্যে থেকেই পার করেছেন পুরোটা ক্যারিয়ার। ক্রিকেট ছাড়লেও বিতর্ক ছাড়েনি তাঁকে। আত্মজীবনী কন্টোভার্সিয়ালি ইয়োরস নিয়ে নতুন করে বিতর্কে আসা শোয়েব আখতার মুখোমুখি ১০ প্রশ্নের নিজের বইয়ে নিশ্চয় বলেননি শচীন টেন্ডুলকার আপনার ভয়ে ভীত ছিল, বলেছেন নাকি?শোয়েব আখতার: আমি কখনোই এটা বলিনি। আমি শুধু বলেছি চোটের কারণে ওই দিন, ওই সিরিজে সে স্বস্তিতে ছিল না। আমি বলিনি সে ভীরু অথবা ফাস্ট বোলিংকে ভয় পায় অথবা আমি খুব ভয়ংকর ফাস্ট বোলার। তাহলে এত শোরগোল কেন?শোয়েব: মিডিয়া মজা লুটেছে, আমার লেখাকে বিকৃত করেছে। আমার কথাকে ভুলভাবে উপস্থাপন করেছে। শচীনও প্রতিক্রিয়া দেখিয়েছে।শোয়েব: হ্যাঁ, দুঃখজনক হলেও সত্যি আমার বইটি না পড়েই মিডিয়া তাঁর কাছে মিথ্যা বলেছে। আপনি লিখেছেন, ম্যাচ পাতানো এখনো চলছে।শোয়েব: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এসব দেশের লোকেরাই তো ধরা পেড়েছে। কোন দেশটা বাকি আছে বলুন? আপনি বলেছেন, বেশি বেতন দিলেই ম্যাচ পাতানো সমস্যা থেকে উদ্ধার পেতে পারে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটাররা কি সত্যিই এত কম বেতন পায়?শোয়েব: আসলেই তারা খুব অল্প টাকা পায়। টিভি-স্বত্বের টাকা তো পিসিবি খেলোয়াড়দের দেয় না। একজন খেলোয়াড় মৌসুমের সব ম্যাচ খেললে প্রায় ৫৬ লাখ রুপি পেতে পারে। এটা কি শুধুই টাকার ব্যাপার?শোয়েব: এটা টাকার ব্যাপার না। তবে আরাম-আয়েশে থাকতে হলে টাকাটা জরুরি। আরাম-আয়েশে থাকলেই খেলায় মনোযোগ দেওয়াটা সহজ হয়। ম্যাথু হেইডেন লিখেছেন, আপনি স্টেরয়েড নিয়ে শরীর বানিয়েছেন, খবরটা কি জানেন?শোয়েব: এটা সম্ভব হলে তো আমি একটা ইঁদুরকে হাতি বানাতে পারতাম। তবে আমি হেইডেনকে এমন কোনো স্টেরয়েড নেওয়ার পরামর্শ দেব, যেটা তাকে দেখতে সুন্দর করবে। টি-টোয়েন্টি কি ভালো বোলার তৈরি করতে পারে?শোয়েব: না, এটা ভালো মানের ফাস্ট বোলার তৈরি করতে পারে না। আইপিএলের দিকেই তাকিয়ে দেখুন, গত চার বছরে একজনও কি ভালো পেসার উঠে এসেছে? ইমরান খান কিন্তু টি-টোয়েন্টিতেই ফাস্ট বোলারদের বিলুপ্তি দেখছেন...শোয়েব: কোনো সন্দেহ নেই, তিনি সত্যিটাই বলেছেন। বলিউডে অভিনয় করার সম্ভাবনা আছে?শোয়েব: আমি অনেক প্রস্তাবই পেয়েছি। বলিউড আমার জায়গা নয়। তবে আগামী ১০ বছরে কী হবে সেটা কে বলতে পারে?বিদেশি সাময়িকী থেকে ভাষান্তর