শোয়েব মালিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ্র প্রদেশের হাইকোর্ট পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে করা সব মামলা খারিজ করে দিয়েছেন। এ ছাড়া হাইকোর্ট শোয়েব মালিকের পাসপোর্ট ফেরত দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।শোয়েব ও সানিয়া মির্জা যেকোনো সময় পাকিস্তান যেতে পারবেন বলেও আদালতের রায়ে বলা হয়েছে।শোয়েবের সাবেক স্ত্রী আয়েশার বাবার করা মামলায় অন্ধ্র প্রদেশের পুলিশ শোয়েবকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছিল।