শৌখিন চোর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের নাগালে যা যা পাওয়া যায় চোর তা-ই চুরি করে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আজিম উদ্দিনের বাড়িতে ঘটে গেছে এক ব্যতিক্রমী চুরির ঘটনা। ঘরে দামি অনেক কিছুই ছিল; কিন্তু চোর সেসবের কিছুই নেয়নি। নিয়েছে গৃহকর্তার একটি ঘড়ি, মুঠোফোন ও একটি সুগন্ধির বোতল। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জে এ চুরির ঘটনা ঘটে। গৃহকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, ‘আমার আমেরিকা-প্রবাসী ছেলে মো. শামীম মুঠোফোন, ঘড়ি ও সুগন্ধির বোতল ওই দেশ থেকে পাঠিয়েছিল। ঘরের অন্যান্য জিনিসপত্র রেখে চোর শুধু এগুলো নিয়ে গেছে।’তালজাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।