শৌচাগারে ফ্ল্যাশ করা বেআইনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দের রাজত্ব এখন সব দিকেই। সারা দিন খটখট, খুটখুট শব্দ চলছে তো চলছেই। কোনো দিন কাকডাকা ভোরে শুরু হয় বিরক্তিকর শব্দ, আবার কোনো দিন চলে গভীর রাত পর্যন্ত। আর যাদের কোনো কারখানার পাশে বাড়ি, তাদের তো রেহাই পাওয়ার সুযোগই নেই। দিনরাত অবিরাম চলবে শব্দের মিছিল। মানুষের সহ্যেরও তো একটা সীমা থাকে। পরদিন সকাল ১০টায় অফিস। বের হতে হবে আটটায়। তাই ঘুমাতে হবে দ্রুত। কিন্তু সে সুযোগ নেই। পাশেই চলছে একটা নতুন বাড়ি নির্মাণের কাজ। সেখানে শব্দের মাত্রা সীমাহীন। আবার পাশের ফ্ল্যাটের দুরন্তপনা পিচ্চিটার চেঁচামেচি তো আছেই। তবে সুইজারল্যান্ডে গেলে একটু বুঝেশুনেই আপনাকে চলতে হবে বৈকি। এমনকি শৌচাগার ব্যবহারেও আপনাকে মানতে হবে নিয়ম। সেখানকার আইনগ্রন্থে বলা হয়েছে, কোনো ফ্ল্যাট বাসায় রাত ১০টার পর শৌচাগারে ফ্ল্যাশ করা যাবে না! অদ্ভুত ঠেকছে? সিঙ্গাপুরে যেখানে শৌচাগার ব্যবহারের পর ফ্ল্যাশ করা হয়েছে কি না খুঁতিয়ে দেখতে পুলিশ প্রশাসন কাজ করে, ফ্ল্যাশ করলে জরিমানা পর্যন্ত করে। সেখানে সুইজারল্যান্ডে এ কোন আইন? কেন, ঠিকই তো আছে। বা রে, রাতে মানুষ ঘুমাবে না? সেই সময়ে ফ্ল্যাশের ‘ফালতু আওয়াজটা’ও তো তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে! রাষ্ট্র বটে একটা। অন্তত যাদের শব্দের জন্য বহু রাত ভালো ঘুম হয় না, তাদের নিরবচ্ছিন্ন ঘুমের জন্য এর চেয়ে ভালো দেশ ও আইন আর কী-ই বা হতে পারে। আর যারা বিশৃঙ্খলা তৈরি করতে অভ্যস্ত, একটা নিয়মের ঘেরাটোপে তাদেরও আটকানো গেল আর কি।