শৌচাগারের পাইপ বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মহাস্থানগড় মাজার মসজিদের শৌচাগারের পাইপ বিস্ফোরণে খলিলুর রহমান (৬০) নামের এক মুসল্লি নিহত ও আটজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ফজরের নামাজের পর কয়েকজন মুসল্লি মসজিদসংলগ্ন শৌচাগারে যান। এ সময় বিকট শব্দে শৌচাগারের গ্যাস নির্গমন পাইপ বিস্ফোরিত হয়। এ ঘটনায় শৌচাগারের ছাদ ধসে পড়ে এবং বেশ কয়েকটি শৌচাগার হেলে পড়ে। এতে মহিলা ও মুসল্লিসহ নয়জন আহত হন। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খলিলের মৃত্যু হয়। তিনি বগুড়া শহরের কাটনারপাড়ার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বগুড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, অপরিকল্পিতভাবে শৌচাগার নির্মাণ ও নিয়মিত পরিষ্কার না করার কারণে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে।