শ্বশুর গাড়ির গ্যারেজে কাজ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে বাপ বড় না শ্বশুর বড় চলচ্চিত্রটি। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন নিপুণ। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত এখন?শুটিং ছিল, কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছি। আবার ঠান্ডাও লেগেছে। ফলে বাসায়ই আছি। চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।আপনার অভিনীত ‘বাপ বড় না শ্বশুর বড়’ ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। এ সম্পর্কে কিছু বলুন।এটি আসলে আমাদের সমাজের বাস্তব ঘটনা থেকে নেওয়া। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি নিয়ে যে ঘটনাগুলো ঘটে থাকে, তারই চিত্র তুলে ধরেছেন পরিচালক। শ্বশুরবাড়ি আসার পরে মেয়েরা কখনো কখনো যেমন সমস্যায় পড়ে, আবার শ্বশুরবাড়ির মেয়েরাও ঝামেলা করে। এসব নিয়েই এই ছবিটি তৈরি হয়েছে।আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন?ছবিতে দেখানো হয়েছে যে আমার বাবা একজন শিল্পপতি। বাবার চরিত্রে অভিনয় করেছেন খলিল উল্লাল খান। আর শ্বশুরের চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। শ্বশুর গাড়ির গ্যারেজে কাজ করেন। আমার স্বামীর ইচ্ছা থাকে যে আমার বাবার অর্থসম্পত্তির মালিক বনে যাবেন। কিন্তু তখনই আমি বাধা হয়ে দাঁড়াই। এ নিয়ে জটিলতা হয়।আপনি আর কী কী ছবিতে কাজ করছেন?কদিন আগেই সিঙ্গাপুর থেকে কাজ করে এলাম জান তুমি প্রাণ তুমি ছবির। এরপর রাঙামাটিতে শুটিং করলাম অন্য একটি ছবির। আদরের জামাই ছবির কাজ প্রায় শেষ। এই ছবিগুলোর নায়ক চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। জানুয়ারি থেকে কাজ করব বস নাম্বার ওয়ান ছবির। এখানেও অভিনয় করছেন শাকিব খান।আপনি তো নাটকেও কাজ শুরু করেছেন।আসলে নাটকে সব সময় কাজ করছি না। বিভিন্ন উৎসবে বিশেষ কিছু নাটকে কাজ করছি। এই ঈদেও যেমন আমার একটি টেলিফিল্ম প্রচারিত হয়েছে। দর্শকেরা দেখলাম, কাজের বেশ প্রশংসা করছেন। বিশেষ দিবস উপলক্ষে নাটকে কাজ করব।আপনি তো একসময় নাচ করতেন? এখন করছেন না?না। কারণ, এর জন্য যে সময়টা দেওয়া দরকার, সেটা দিতে পারি না। হয় শুটিং, না হয় বিদেশে বিভিন্ন স্টেজ শো করতে হচ্ছে সারা মাস। ফলে সময় বের করতে পারি না।