শ্বশুরবাড়িতে উইলিয়ামের বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবারের বড়দিন কাটাবেন শ্বশুরবাড়িতে। সঙ্গে থাকছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনও। রাজপরিবারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে বলে গতকাল শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।রাজপরিবারের মুখপাত্র জানিয়েছেন, স্বামীসহ কেট তাঁর বাবার বার্কশায়ারের বাড়িতে বড়দিন উদযাপন করবেন। রানি দ্বিতীয় এলিজাবেথের অনুমতি নিয়েই উইলিয়াম-কেট দম্পতি এ সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে রানি এলিজাবেথ স্যান্ডরিংহামে বড়দিন উদযাপন করবেন। উত্সব চলাকালে সেখানে একবার ঘুরে আসার পরিকল্পনাও আছে এই দম্পতির।উইলিয়াম ও কেট গত বছরের বড়দিন রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন। কেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের আগেই এবারের বড়দিনের ব্যাপারে এই দম্পতি এমন সিদ্ধান্ত নেন।চলতি মাসের শুরুর দিকে গর্ভকালীন অসুস্থতায় কেট মিডলটন তিন দিন হাসপাতালে ছিলেন। চিকিত্সকেরা তাঁকে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।