শ্বশুরবাড়িতে ফেরদৌসের ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস শ্বশুরবাড়িতে প্রথম ঈদ করেছিলেন বছর পাঁচেক আগে। তাঁর ভাষায়, ‘ওটা ছিল, বিয়ের পরের বছর। এরপর আর এখানে ঈদ করা হয়নি। ইচ্ছা থাকলেও ইদানিং কাজের চাপের কারণে তেমন আসা হয় না। শেষ এসেছিলাম বছরখানেক আগে, নামিরা হওয়ার আগে। এখন তো ওর বয়স ১০ মাস।’ফেরদৌস এবার কোরবানির ঈদ করেছেন যশোরের ঘোপে—শ্বশুরবাড়িতে। এটি শ্বশুরবাড়িতে তাঁর দ্বিতীয় ঈদ। সঙ্গে আছেন তাঁর মা, স্ত্রী আর সন্তানেরা। সকালে ঈদের নামাজ আদায় করেছেন যশোর ঈদগাহ ময়দানে। এরপর কোরবানি দিয়েছেন।জানালেন, ঢাকায় ফিরছেন কাল বুধবার। ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ১১ নভেম্বর মৌসুমী ও ফেরদৌস পারফর্ম করবেন নন্দনে। ১২ নভেম্বর থেকে রাফয়েলের ‘৬৯ পাতলা খান লেন’ ছবির শুটিং। কলকাতায় যাবেন ১৭ কিংবা ১৮ নভেম্বর।