শ্যামনগরে পটগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামনগর উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি হ্রাসের লক্ষ্যে পটগান ও নাটক মঞ্চস্থ হয়েছে। ১০ মে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড়-আইলা পুনর্বাসন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত এ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত পটগান ও নাটকের মাধ্যমে দক্ষতার সঙ্গে দুর্যোগকালীন সময় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়।পাইকগাছায় নাটক ও পটগান: পাইকগাছা ও কয়রা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক নাটক ও পটগান অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক তিনটি করে প্রদর্শনীর শেষ পর্যায়ে ৫ মে থেকে ১০ মে পর্যন্ত ছয়টি ইউনিয়নে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।তালায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: তালায় ফেমাস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে ৯ মে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনের সভাপতিত্বে ও সরদার জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।