শ্যামনগরে বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন—উপজেলার বন্যতলা গ্রামের ফজলুর রহমান (২০) ও ধুমঘাট গ্রামের ভক্তি রায় (২৫)।নিহতদের পরিবার জানায়, আজ সকাল আটটার দিকে ফজলুর রহমান বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে ধুমঘাট গ্রামের ভক্তি রায় মাঠে গরু চরাতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তাঁরও মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।