শ্যামনগরে হিযবুত তাওহীদের দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি বাজারের কাঁকড়া বিক্রির একটি দোকান থেকে গতকাল শনিবার রাতে হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, মোবাইল ফোন, মোবাইলের সিম, সিডিসহ কাগজপত্র উদ্ধার করা হয়।তাঁরা হলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নূরে আলম (৩৭) এবং উত্তর আটুলিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৩)।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নওয়াবেঁকি বাজারে যায়। সেখানে একটি কাঁকড়া বিক্রির দোকান থেকে হিযবুত তাওহীদের দুই সদস্য নূরে আলম ও রবিউল ইসলামকে আটক করে। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে মোহম্মাদ বায়াজীদ খান পন্নী রচিত দাজ্জাল নামের দুটি বই, দুটি সিডিসহ বেশ কিছু লিফলেট ও কাগজপত্র উদ্ধার করে।তবে নূরে আলম ও রবিউল ইসলাম জানান, হিযবুত তাওহীদ কোনো জঙ্গি সংগঠন নয়। দলটি দ্বীনের কাজ করে থাকে। তাঁরা মোহম্মাদ বায়াজীদ খান পন্নীর মতাদর্শী।