শ্যামনগরে হেফাজতের ১৭ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হেফাজতে ইসলামের ১৭ জন কর্মীকে আজ শনিবার আটক করা হয়েছে। পুলিশের ওপর এক হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়।সকাল সোয়া ১০টার দিকে শ্যামনগর বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। তাঁরা খুলনায় হেফাজতে ইসলামের সভায় যোগ দেওয়ার জন্য শ্যামনগর বাস টার্মিনালে জড়ো হয়েছিলেন।আটক হওয়া ব্যক্তিরা হলেন শ্যামনগরের ধুমঘাট এলাকার মুফতি শহীদুল্লাহ, ইসলামপুর গ্রামের হাফিজুর রহমান, মোহাম্মদ মিয়া, আমজাদ হোসেন, সাঈদুর রহমান, ফিরোজ খান, মফিজুর রহমান, আলী হোসেন, আলমগীর হোসেন, শাহজাহান কাগুজি, আজগর হোসেন, হাওয়াডাঙ্গি গ্রামের মাহমুদ সরদার, সিরাজপুর গ্রামের আজাদ হুসাইন, খাগড়াডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদ, বাধোঘাটা গ্রামের ইউনুস আলী, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ও ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার আল মামুন ও খুলনার পাইকগাছা সদরের মুফতি আবদুর রহমান। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুণ্ডু প্রথম আলো ডটকমকে জানান, ওই ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।