শ্যামপুর-কদমতলী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর-কদমতলী খালের উভয় তীরে অভিযান চালিয়ে ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়।ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্যামপুর-কদমতলী খালটি প্রায় চার কিলোমিটার দীর্ঘ। জেলা জরিপকারক বিভাগ প্রথম পর্যায়ে খালের পশ্চিম প্রান্তের এক কিলোমিটারের মধ্যে ৪৩টি অবৈধ স্থাপনা তালিকাভুক্ত করে। এর মধ্যে গতকাল ১৫টি অবৈধ স্থাপনা পুরোপুরি এবং ১১টি দোতলা ও তিনতলা ভবনের আংশিক উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় অনেক স্থাপনার মালিক বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি। অনেকে খালের জায়গা তাঁদের বলে দাবিও করেন। শ্যামপুর এলাকার বাসিন্দা রাকিব হোসেন অভিযোগ করেন, শ্যামপুর মৌজায় সিএস ১৪২ দাগে তাঁদের ৩৮ শতাংশ পৈতৃক জমি রয়েছে। সেখানে প্রায় ৩০ বছর ধরে তৃতীয় তলা ভবন নির্মাণ করে তাঁরা বসবাস করছেন। কয়েক দিন আগে জেলা প্রশাসন থেকে তাঁদের বাড়ির কিছু অংশ খালের মধ্যে দাবি করে তা উচ্ছেদে একটি নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা খালের জায়গা দখল করেননি। তার পরও সরকারের সিদ্ধান্তে ওই অংশটুকু তাঁরা ভেঙে দেন।স্থানীয় বাসিন্দা সনাতন সরকারের ছেলে সুমন সরকার জানান, ৪০ বছর আগে তাঁর বাবা তাঁদেরই আত্মীয় পরেশ সরকারের কাছ থেকে আড়াই কাঠা জমি কেনেন। ওই জমিতে তাঁরা আটটি আধাপাকা ঘর নির্মাণ করে বসবাস করছেন। অথচ তাঁদের স্থাপনাগুলোকেই অবৈধ দাবি করে ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা ও আশপাশের ৪৩টি বিলুপ্ত প্রায় খাল উদ্ধারের অংশ হিসেবে শ্যামপুর-কদমতলী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।