শ্যামপুরে আওয়ামী লীগ
রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ (৬০) ও তাঁর গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে কদমতলী থানার কাকলী ক্লাবের কাছে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ উল্লাহ তাঁর ছোট মেয়ের বিয়ের কার্ড বিলি করে ৮৮ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। তাঁর গাড়ি কাকলী ক্লাবের কাছে এলে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী গাড়ি থামিয়ে গুলি করে। সন্ত্রাসীরা প্রথমে গাড়িচালক হারুনুর রশিদের চোয়ালে গুলি করে। এরপর তারা মোহাম্মদ উল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা কাকলী ক্লাবের গলি দিয়ে পালিয়ে যায়। ছয়জন সন্ত্রাসীর মধ্যে তিনজন ছিল মুখোশ পরা।গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্থানীয় সাংসদ সানজিদা খানম মোহাম্মদ উল্লাহ ও হারুনুর রশিদের লাশ দেখতে হাসপাতালে যান।কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যারা এ কাজ করেছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’স্থানীয় সাংসদ সানজিদা খানম বলেন, ‘মোহাম্মদ উল্লাহ আসন্ন সিটি করপোরশেন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করতে চাচ্ছিলেন। এ জন্য অনেকে তাঁকে হুমকি দিচ্ছেল বলে তিনি আমাকে জানিয়েছেন। এ জন্য তিনি থানায় জিডিও করেছেন।’