শ্যামপুরে আগুন, আহত দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে চৌদ্দজন দোকান কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিল্পাঞ্চল এলাকার কামাল স্টিল মিলের লোহা অতিরিক্ত গরম হওয়ায় হঠাত্ আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মিলের ভেতরে আগুন ধরে যায় এবং চৌদ্দজন অগ্নিদগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁরা জানেন না।