শ্যামপুরে আল-আমিন গ্রুপের জিএম গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর এলাকায় আজ শনিবার সন্ত্রাসীদের গুলিতে আল-আমিন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাব্যবস্থাপক (জিএম) মাকসুদুর রহমান গাজী (৫০) গুরুতর আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদুর আজ দুপুর ১২টার দিকে পোস্তগোলা সুপার মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই থেকে তিনজন অজ্ঞাত সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এতে তিনি পিঠ ও বাম হাতের কনুইতে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।