শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গতকাল রোববার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে রানা শেখ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শ্যামপুরের শহীদনগরের বাসিন্দা। রানা শেখের পরিবার ও পুলিশ সূত্রের বরাত দিয়ে আজ সোমবার দ্য ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।রানার মা রিনা বেগম জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে একটি ফোন আসার পর তাঁর ছেলে বাড়ির বাইরে যান। রানা শ্যামপুরে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত আটটার দিকে মীরহাজীরবাগ পাইপরোড এলাকায় কয়েকজন সন্ত্রাসী রানার তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।রানা একটি অস্ত্র মামলায় পাঁচ বছর কারাদণ্ড ভোগ করেছেন বলে পুলিশ সূত্র জানায়।