শ্যামপুরে সন্ত্রাসীর হাতে সন্ত্রাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রনি (২২) নামে আরেক সন্ত্রাসী খুন হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে পুলিশ ফরিদাবাগের নেছারি কামিল মাদ্রাসার নির্মাণাধীন বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকে তার লাশ উদ্ধার করেছে।নিহত রনির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার কুমারবাড়ি গ্রামে। তার বাবার নাম সিরাজ শেখ। রনি শ্যামপুরের ৫৬, কুলিবাগানে কাইয়ুমের বাড়িতে থাকত।রনির খালাতো ভাই ফরহাদ জানায়, গতকাল রাত আটটার দিকে সার্জেন ও উজ্জ্বল নামে দুই যুবক রনিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়েছে। সে আরও জানায়, রনি রডের মিলে কাজ করে এবং তার সাত মাসের একটি সন্তান আছে।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবউর রহমান জানান, রনির নামে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা আছে। সে সন্ত্রাসী সুমন গ্রুপের সদস্য। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।