শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে প্রকৌশলীসহ আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরে হাসান স্টিল মিল নামে একটি প্রতিষ্ঠানে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণে প্রকৌশলীসহ সাতজন আহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির জানান, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা খুবই খারাপ। তাদের বেশির ভাগেরই শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। দুজনের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়েছে।