শ্যামপুরে ২৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর এলাকায় ছিনতাইকারীরা গুলি ও ছুরিকাঘাত করে ২৫ লাখ টাকা নিয়ে যাওয়ার দাবি করেছে দুই ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত দুই ব্যক্তি হলেন, ওহিদুল ইসলাম (৩৮) ও মো. দিদার (২৬)।হাসপাতাল সূত্র জানায়, আহত দুজন শ্যামপুর ধোলাইপাড় এলাকার একটি বেসরকারি মুঠোফোন কোম্পানিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী। আজ দুপুর ১২টার দিকে তাঁরা দুজন ২৫ লাখ টাকা নিয়ে যাত্রাবাড়ীর একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য নিজ কার্যালয় থেকে বের হন। কার্যালয়ের নিচে এলে তিনটি মোটরসাইকেলে সাতজন ছিনতাইকারী গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। এতে দিদার বাঁ হাতে, ওহিদুল ইসলাম বুকে ও হাতে গুলিবিদ্ধ হন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়, বিষয়টি শ্যামপুর থানায় অবহিত করা হয়েছে। তবে শ্যামপুর থানা পুলিশ দুপুর পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি।