শ্যামলী থেকে বাঘের তিনটি বাচ্চা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীর একটি বাড়ি থেকে আজ সোমবার বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।র্যাব-২-এর অপারেশনস অফিসার রায়হান উদ্দিন খান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা আজ সকালে শ্যামলীর ২ নম্বর সড়কের ১৩/২২ নম্বর বাড়িতে অভিযান চালান। সেখান থেকে দুপুর ১২টার দিকে বাঘের বাচ্চা তিনটি উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে জাকির হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় বাঘের ব্যবসায়ী জাকিরের বাবা মো. কাদেরকে বাসায় পাওয়া যায়নি।