শ্যামলীতে এক লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে দুই নম্বর রোডে কাজি অফিসের কাছে একটি রাস্তা থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আবদুস সামাদ (৪০)।তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর জানান, আবদুস সামাদ একজন অপরাধী। তাঁকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়েছে। দুই বছর আগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি একটি পা হারান।