শ্যামলীতে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে শ্যামলী ওভার ব্রিজ থেকে ২০০ গজ উত্তরে বাটা শো রুমের পার্শ্বের একটি ভবনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ওই ভবনের নাম মমতাজ ম্যানসন। ভবনের চারতলায় এলএল নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টা ইউনিট আগুন নেভাতে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। কিভাবে আগুনের সুত্রপাত হলো তা জানা যায়নি। তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।