শ্যামলীর বস্তিতে পুড়ে গেছে ২৩০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে কাজী অফিস বাজার বস্তিতে আজ বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির ২৩০টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জিয়াউদ্দিন জানান, সকাল নয়টা পাঁচ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর, পলাশী, তেজগাঁও, মিরপুর ও ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হূদয় (১১) ও বিজয় (০৯) নামের স্থানীয় দুই শিশু আহত হয়েছে।