শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের ব্যাপারে কঠোর হওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শ্যালো ইঞ্জিনচালিত স্বয়ংক্রিয় যানবাহনের (নছিমন-করিমন) ব্যাপারে মন্ত্রণালয়কে কঠোর হওয়ার জন্য সুপারিশ করেছে। আজ রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, ‘নছিমন-করিমন’ জাতীয় যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁর নিজের নির্বাচনী এলাকায়ও ঈদের আগের দিন স্থানীয় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন উল্লে¬খ করে তিনি বলেন, প্রায় প্রতিদিনই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের রাস্তায় চলাচলের কোনো ধরনের সনদ বা ফিটনেস সনদ নেই। আইন অনুযায়ী এসব যানবাহন অবৈধ।আবদুস সালাম আরও বলেন, কমিটির পক্ষ থেকে এসব অবৈধ যানবাহনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের যানবাহনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি-সংক্রান্ত বিদ্যমান আইন এবং প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা হয়।কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মির্জা আজম, মো. মুজিবুল হক, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম সুজন ও মো. সফিকুল ইসলাম সভায় অংশ নেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাছান সারওয়ার্দী এবং সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।—বাসস