শ্যুটিংয়ে আরও একটি সোনা জিতলেন শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিংয়ে সকালে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত সোনা জয়ের পর এবার ব্যক্তিগত সোনা জিতে দেশকে আনন্দে ভাসালেন শারমিন আক্তার। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে ৪৯৯ দশমিক ৪ পয়েন্ট স্কোর করে সোনা জয় করেন শারমিন। এই ইভেন্টে বাংলাদেশের সাঈদা সাদিয়া রুপা জিতে বাংলাদেশের আনন্দের মাত্রা বাড়িয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন ভারতের মাম্পি দাস।