সাক্ষাত্কার: প্রীতম আহমেদ
শ্রদ্ধা, ভালোবাসা জানাতেই হুমায়ুন ফরীদিকে অ্যালবাম উত্সর্গ
গত বছরের ভালোবাসা দিবসে এসেছিল গায়ক ও সংগীতপরিচালক প্রীতমের সর্বশেষ অ্যালবাম স্ট্রিট সিংগার। আর এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘ভালো থেকো’। এটি তাঁর অষ্টম অ্যালবাম। ‘ভালো থেকো’ বাজারে এনেছে প্রীতমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানওয়ালা’। অ্যালবামটির সূত্র ধরেই প্রীতমের আজকের সাক্ষাত্কার।গানওয়ালা থেকে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কেন অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিলেন?আমাদের দেশের মেধাস্বত্ব আইন নিয়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় শিল্পীদের। অডিও বাজারে এখন স্বচ্ছতার বড়ই অভাব। নানা কারণেই প্রযোজক-শিল্পীরা বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। আমি এসবে জড়াতে চাইনি। মূলত মেধাস্বত্ব আইন অক্ষুণ্ন রাখতে এ পথ বেছে নিয়েছি। গানওয়ালার ব্যানারে আসলে অ্যালবামটি বাজারজাত করছে ‘স্বপ্ন’। সারা দেশে স্বপ্নর সবকটি আউটলেটেই অ্যালবামটি পাওয়া যাচ্ছে।ভালো থেকো অ্যালবামটির গান সম্পর্কে বলুন ‘ভালো থেকো’ অ্যালবামে গান আছে মোট ১০টি। নয়টি গানের কথাসহ অ্যালবামটির সুরও করেছি। শুধু একটি গানের কথা লিখেছেন আশরাফুল আলম খোকন। অ্যালবামের সংগীতায়োজন করেছেন সোলস ব্যান্ডের মাসুম ও আমি নিজেই। অ্যালবামের ১০টি গানের মধ্যে দ্বৈত কণ্ঠের গান রয়েছে তিনটি। গান তিনটিতে আমার সহশিল্পীরা হলেন আঁখি আলমগীর (ফরমালিন), শুক্লা (যদি থাকত ডানা) ও লিজা (স্বপ্ন ঘুড়ি)।’আগের অ্যালবামগুলোর থেকে ভালো থেকোর কোনো আলাদা বিষয় আছে?‘ভালো থেকো’ অ্যালবামে সমসাময়িক কিছু গানও করেছি। এ ছাড়া ২০০৪ সালে প্রকাশিত আমার ‘কৃষ্ণ-লীলা’ গানটির রিমেক ভার্সনও রয়েছে এতে। তবে এবার গানটির কথায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।অ্যালবামটি উত্সর্গ করেছেন হুমায়ুন ফরীদিকে, এর পেছনে আপনার কোনো বিশেষ অনুভূতি কাজ করেছে?হুমায়ুন ফরিদীর সঙ্গে আমার পরিচয় ২০০৫ সালে। এরপর ২০০৯ সালে এসে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মাসখানেক তাঁর বাসাতেও ছিলাম। আমি তাঁকে বাবা ডাকতাম, তিনিও আমাকে ছেলের মতো দেখতেন। মূলত তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই অ্যালবামটি তাঁকে উত্সর্গ করেছি। আমার এ অ্যালবামটি কিন্তু হুমায়ুন ফরীদি জীবিত থাকা অবস্থায় প্রকাশিত হয়েছিল।