শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আশুলিয়ায় ১০-১২টি কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার জিরাব এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১০-১২টি পোশাক কারখানায় আজ সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনরত জিরাবর ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা আজ সকালে কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখেন। এ সময় ভেতরে ঢুকতে গেলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তাঁরা পার্শ্ববর্তী আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভের চেষ্টা করেন।এমন পরিস্থিতিতে ওই এলাকার ১০-১২টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।