শ্রমিক অসন্তোষের জেরে সাভারের চারটি কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের কলমা এলাকায় হট ড্রেস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে আজ বুধবার চারটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, হট ড্রেস লিমিটেডের শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে কারখানায় যায়। তাঁরা সোয়েটারপ্রতি মজুরি বানানোর দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ করে কারখানার বাইরে গিয়ে জড়ো হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।ওসি আরও বলেন, এ ঘটনার জেরে সাভারে ডাইনেস্টি লিমিটেড, সি পি এম কম্পোজিট, তিতাস ও হরাইজোন নামে চারটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে হট ড্রেস লিমিটেডে কিছু শ্রমিক কাজ করছে বলে তিনি জানান।