শ্রমিক কল্যাণে মুনাফার ৫ শতাংশ দিতে হবে, নইলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন-২০১২-এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন প্রতিটি কোম্পানির মুনাফা থেকে শ্রমিকদের কল্যাণে গঠিত তহবিলে ৫ শতাংশ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নিয়ম লঙ্ঘন করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ইশতেয়াক হোসেন প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ সরকারি কর্মচারী অবসর আইন-২০১২-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডের ওপর ত্রৈমাসিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়।