র্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষ
শ্রমিক লীগ নেতাসহ ৫০০ জনের বিরুদ্ধে দুটি মামলা, গ্রেপ্তার ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে র্যাব-পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনকে প্রধান আসামি করে ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। এর মধ্যে দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে অন্য মামলাটি করা হয়েছে। দুই মামলায় ২৪ জন গ্রেপ্তার হয়েছে। বরিশাল বিমানবন্দর থানা সূত্র জানায়, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার বাদী বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুজাফফর আহম্মেদ।বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।