শ্রমিকদের অবরোধ, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাবান্ধা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে ৫০টি পণ্যবাহী ট্রাক। বিক্ষুব্ধ শ্রমিকেরা কাস্টমস কর্মকর্তা আবুল হোসেন প্রধানকে অবরুদ্ধ করে রেখেছেন বলে জানা গেছে।শ্রমিক সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে অনিবন্ধিত অন্য একটি কুলি শ্রমিক ইউনিয়ন জোর করে পণ্য ওঠানামার কাজ করে আসছে। আমাদের সংগঠনটির নিবন্ধন থাকলেও পণ্য ওঠানামার কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই পণ্য ওঠানামার সুযোগের দাবিতে শ্রমিকেরা অবরোধ করেছেন। দাবি মানা না হলে অবরোধ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বাংলাবান্ধার সিঅ্যান্ডএফ এজেন্ট মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অচলাবস্থা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।