শ্রমিকদের যদ্দুর সম্ভব বেশি বেতন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাজারে সৃষ্ট বাংলাদেশের তৈরি পোশাকের সম্ভাবনা কাজে লাগাতে এই শিল্পে নিয়োজিত শ্রমিকদের যত দূর সম্ভব বেশি বেতন দেওয়ার এবং ক্রেতাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকতে পোশাকশিল্পের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের তৈরি পোশাকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এই সম্ভাবনাকে ধরে রাখতে হলে পোশাকশিল্পের মালিকদের তাঁদের কারখানায় কাজের পরিবেশ উন্নত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতাও বাড়াতে হবে।’আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩তম বাটেক্সপো—২০১২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি রপ্তানি বাজার সম্প্রসারণে গার্মেন্টস মালিকেরা তাঁদের পক্ষে যদ্দুর সম্ভব বেশি বেতন-ভাতা শ্রমিকদের দেবেন এবং শ্রম আইন মেনে চলবেন ও ক্রেতাদের চাহিদা পূরণ করবেন।’অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বক্তব্য দেন।বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী ও দ্বিতীয় সহসভাপতি এম সিদ্দিকুর রহমান।